,

আরও ১২ মামলার আসামি নয়ন ও রিফাত ফরাজি

news-image

দেশব্যাপী আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড এবং রিফাত ফরাজি আরও ১২টি মামলার আসামি বলে জানা গেছে। ২০১৭ সাল পর্যন্ত হওয়া এসব মামলায় তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিটও দাখিল করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে রিফাত শরীফ হত্যাকাণ্ডে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এ তথ্য জানান পুলিশ সুপার মারুফ হোসেন। পুলিশ সুপার বলেন, ‘রিফাত ফরাজির নামে চারটি ও নয়ন বন্ডের নামে আটটি মামলা রয়েছে। এসব মামলার তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।’

তিনি আরও বলেন, নয়ন বন্ডের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে দুটি মাদক মামলা, একটি অস্ত্র আইনের মামলা এবং পাঁচটি মারামারির মামলা রয়েছে। এসব মামলার প্রতিটিতেই পুলিশ নয়ন বন্ডকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। তবে এ ঘটনার পর দু’দিন অতিবাহিত হলেও রিফাত শরীফ হত্যাকাণ্ডের এই দুই মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, রিফাত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের মধ্যে এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাস্থলে উপস্থিত থাকা অজ্ঞাত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা পুলিশের নজরদারিতে আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর