,

মিন্নির নিরাপত্তায় বাড়িতে পুলিশ পাহারা

news-image

জেলা প্রতিনিধিঃ বরগুনায় প্রকাশ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার শাহ নেয়াজ রিফাত ফরাজির শ্বশুরবাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে। নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য অস্ত্রধারী চার পুলিশ সদস্যকে মিন্নির বাড়িতে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মিন্নির চাচা মো. আবু সালেহ জানান, রিফাত শরীফ মারা যাওয়ার পর থেকেই মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয়। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত পুলিশের একটি টিম মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন। সকাল হওয়ার পর সেই টিমটি চলে যায় এবং আমিসহ তিন অস্ত্রধারী কনস্টেবল মিন্নি ও তার স্বজনদের নিরাপত্তায় এই বাড়িতে নিয়োজিত রয়েছি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো