,

অভিনেত্রী কঙ্গনাকে ধর্ষণ

news-image

বিনোদন ডেস্কঃ অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চালির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলিউডের বিউটি কুইন কঙ্গনা রানাওয়াত। তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন এই অভিনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের মুখোমুখি আদিত্য। বৃহস্পতিবার তার নামে এফআইআর করেছে মুম্বাইয়ের ভারসোভা থানার পুলিশ।

অভিযুক্ত আদিত্য’র নামে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০ ধারায় মামলা হয়েছে। ২০১৭ সালে কঙ্গনা আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। সেই মামলার জলই গাড়িছে এতদূর। শোনা যাচ্ছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এই অভিনেতা।

২০১৭ সালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও, ধর্ষণের ঘটনাটি আসলে ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে ধর্ষণ হয়েছিল কিনা তা প্রমাণ করাটা প্রায় অনিশ্চিত পুলিশের কাছে। আদিত্য প্রথম থেকেই এটাকে মিথ্যে ধর্ষণের মামলা বলে উড়িয়ে দিয়েছেন। সেই সময় কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও করেন তিনি।

বুধবারই আদিত্যর করা মানহানির মামলার প্রেক্ষিতে কঙ্গনা রানাউত ও তার বোনের নামে সমন পাঠিয়েছে আন্ধেরি আদালত। আগামী ২৬ জুলাই এই মামলার শুনানিতে তাদেরও হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর