,

রিফাত হত্যা : আসামিদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে শুক্রবার (২৮ জুন) সকালে এই তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, রিফাত শরীফ হত্যার ঘটনায় অভিযোগে থাকা আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য বুধবার (২৬ জুন) সকালে বরগুনার দিবরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফ নামে এক যুবককে কুপিয়ে জখম করে সাবেক স্বামী নয়ন বন্ড ও তার সহযোগীরা।

গুরুতর আহত রিফাতকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই দিন বিকালে অপারেশন থিয়েটারে অস্ত্রপচারের সময় রিফাতের মৃত্যু হয়।

রিফাতকে প্রকাশ্যে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় তৈরি হয়। রিফাত শরীফকে হত্যা মামলার আসামিরা যাতে সীমান্ত অতিক্রম ও দেশ ত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৭ জুন) মৌখিকভাবে নির্দেশ দেন হাইকোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো মূল্যে রিফাতের খুনিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব পদক্ষেপের পর নড়েচড়ে বসছে পুলিশ-প্রশাসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর