,

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই ধর্ষিত হয়ে মামলা

news-image

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে নিজেই ধর্ষিত হয়ে প্রতিপক্ষকে ধর্ষণ মামলা ফাঁসানের ঘটনায় আইনজীবী সহকারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে জনাকীর্ণ এক প্রেসব্রিফিংয়ে চাঞ্চল্যকর এই ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মেলান্দহ উপজেলার বংশী বেলতৈল গ্রামের গৃহবধূ গুলেনুর বেগমের সাথে জমি নিয়ে চাচাতো ভাই নুরনবীর সাথে বিরোধ চলে আসছে। তাদেরকে মামলা দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয়। পরে তাকে ফাঁসাতে জামালপুর জজ কোর্টের আইনজীবী সহকারী (মহুরী) খোশনবী গৃহবধূকে মামলায় জিতিয়ে দেয়ার জন্য গৃহবধূকে ধর্ষণ মামলা দেয়ার পরামর্শ দেন। মহুরীর পরামর্শে এবং তার লোক দিয়েই গৃহবধুকে ধর্ষণ করা হয়। পরে ধর্ষিতা বাদী হয়ে চাচাতো ভাই নুরনবী ও ভগ্নীপতি ছাইরুল ইসলামের বিরুদ্ধে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশী তদন্তে বিষয়টি সন্দেহ হলে বাদিনীকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা ফাঁস করেন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন। এই ঘটনার পর মহুরী খোশনবী জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ভোরে নায়ারনগঞ্জ ফতুল্লা থানার জামতলী থেকে ধর্ষক ফজলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর