,

মাকে ধর্ষণের সময় সন্তানের চিৎকার, অতঃপর…

news-image

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে এক গৃহবধূকে ধর্ষণের সময় অহিদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে জেলার রামগড়ের পাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের হাতে আটক অহিদুর রহমান রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মফিজুর রহমানের ছেলে।

ধর্ষিতা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি বাগান দেখাশুনার সুবাধে অহিদুর রহমানের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। ঘটনার দিন রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় জানালা দিয়ে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে অহিদুর।

এ সময় তার পাশে ঘুমিয়ে থাকা শিশু সন্তানসহ ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগড় থানায় মামলা দায়ের করেন।

রামগড় থানা পুলিশের ওসি তারেক মো. আবদুল হান্নান জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর