,

বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

news-image

সাতক্ষীরা প্রতিনিধিঃ বজ্রপাতে সাতক্ষীরায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। শুক্রবার বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আল-আমিন তার পরিবারসহ টিনশেডঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে আল-আমিনের পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব হোসেন।

এদিকে একই সময় আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। বজ্রপাতের সময় তিনি গরুর গোয়ালে কাজ করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর