,

বাংলাদেশকে ভয় পেয়ে ভারতের কাছে সাহায্য কামনা!

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্সে আছে বাংলাদেশ দল। অন্যদিকে ডুবতে থাকা পাকিস্তানও জ্বলে উঠেছে ব্যাটে-বলে। তারপরেও টাইগারদের নিয়ে পাকিস্তানকে সতর্ক থাকতে বলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানকে হারাতে হবে পাকিস্তানকে। তবে টানা দুটি ম্যাচে জিতলেই হবে না সফরাজ আহমেদদের। চেয়ে থাকতে হবে ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকেও।

ইংলিশরা এক ম্যাচ হারলে তখনই পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে। সব মিলিয়ে এখন সমীকরণর গোলকধাঁধার মধ্যে আছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। তারপরও পাকিস্তানের সেমিফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী শোয়েব।

তিনি বলেন, ‘বিশ্বকাপ জমে উঠেছে এখন। তবে এখনই পাকিস্তানকে উত্তেজিত হওয়া যাবে না। তাদের এখনও বড় একটি ম্যাচ বাকি আছে। সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এটা পাকিস্তানের জন্য সম্মান রক্ষার ম্যাচ হতে পারে, আবার সম্মান হারানোর ম্যাচও হতে পারে। পরিস্থিতির মতো ম্যাচটিও পাকিস্তানের জন্য ভয়ানক।

বাংলাদেশের বিপক্ষে তাদের সতর্ক করছি আগেই। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে আরও দুটি ম্যাচে জিততেই হবে। তাহলেই তারা সেমিফাইনালের জন্য আশা রাখতে পারে। সে জন্য অবশ্য ভারতকে আমাদের সাহায্য করতে হবে। তাদেরকে ইংল্যান্ডকে হারাতে হবে।’ ২৯শে মে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে নামবে পাকিস্তান। গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ই জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর