মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ সুস্থ হলে বিদিশা নীল শাড়ি পরে তার সাথে বেড়াতে যাবেন

news-image

নিউজ ডেস্ক।।: আমাদের অসমাপ্ত প্রেম, এই শিরোনামে রাত ১২টার পর পরই এই স্ট্যাটাসটি দিয়েছেন বিদিশা সিদ্দিক। ফেসবুকে বিদিশা এরশাদ নামে যে পেজটি আছে, সেখানেই তিনি লিখেছেন এরশাদের সুস্থতা ও তার স্বপ্নের কথা।

বিদিশা লিখেছেন, ‘‘৪০বছরের বেশি ব্যবধান আমাদের দুজনের বয়সের l কিন্তু একদিন ও উনি আমাকে তা বুঝতে দেননি সেই পার্থক্যটা । আমাদের বিয়ে আগে আমরা engaged হই London এ। উনি নিজেই একটা হীরের আংটি কিনে আনেন london এর এক দোকানে গিয়ে। সেই দিন উনি আমার কাছে থেকে কথা নেন মৃত্যু ছাড়া যেন আমরা আলাদা না হই। আজও আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার নিজের flat এ তখন আমরা বেশ কিছু দিন লন্ডন ছিলাম। Bnp ক্ষমতায় তখন আমরা দেশ ছাড়া। lউনি খুশী হননি এত ছোট হীরে আংটি কিনে। আর আমি তো উনার ব্যবহার দেখে খুশীতে আত্মহারা। ঠিক পরের বছরই উনি বিয়ের দিন নিজের হাতের 2 caret আংটি টি খুলে আমাকে পড়িয়ে দিয়ে বললেন, বন্ধু সৌদী বাদশা দেওয়া আমার এই আংটিটি আজ আমি আমার রানীকে দিলাম। খুব অল্প কয়টা বছর আমাদের প্রেম, সংসার হয়েছিল । এত ভালো বাসতে পারে কেউ? বিএনপি ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেলাম আমরা।

কোনো দোকানে আমি shampoo bottle খুলে গন্ধ বা সাবান ঘ্রাণ নিলে উনি পরের দিন কিনে নিয়ে আসতেন ও গুলো। আমি বিস্মিত হয়ে উনার দিকে তাকিয়ে থাকলে বলতেন তোমার চুলে আমি গন্ধ টা পেতে চাই। এমন কত যে অসংখ্য memories আছে আমাদের লিখে শেষ করা যাবে না তা।
গত কাল থেকে উনার বেশ জ্বর। হসপিটাল আইসিইউতে শুয়ে আছেন। রুগ্ন, ক্লান্ত শরীর। বয়সের ভারে tired । আর চলতে চায় না জীবন। অন্য সবাই মেনে নিয়েছে বয়সের কাছে হার মানা এরশাদ কে । ফিসফিস করে সবাই কবরের কথা ও বলছে কানে আসছে আমার ।

কিন্ত আমি ও এরিক তো হার মানতে দিবো না তোমায় । আমরা তো রাজনীতি প্যাচ বুঝি না। এরিক জায়নামাজে আছে পড়ে কয়টা দিন। তুমি ছাড়া ও একা ভাত খেতে চায় না। শুধু তুমি ভালো ভাবে ফিরে এসো। আমরা তোমাকে এই অবস্থা চাই। তুমি যে অবস্থায় আছো তেমনি চাই।

আমরা ৩ জন শুধু। তুমি, আমি ও আমদের এরিক। আর কেউ না । হসপিটাল থেকে ফিরে এসে বাড়িতে তুমি রেস্ট নিবে। এরিক গান শুনiবে তোমাকে আমি piano বাজাবো বা তোমার প্রিয় ফিস ফ্রাই রান্না করবো।

সন্ধ্যায় আড্ডা দিবো। মা, বাবা ও ছেলে লুডু খেলবো। বা আমি নিজেই গাড়ি ড্রাইভ করে বাপ ছেলে কে কাবাব খাওয়াতে নিয়ে যাবো খেলার বাজীতে হেরে গেলে। আজো কিন্তু আমি অপেক্ষায় থাকলাম নীল শাড়িটি ভাজ খুলবো আশায়। বিদিশা।’’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক