,

জাল ভিসা তৈরির সরঞ্জামসহ মালয়েশিয়ায় আবারো বাংলাদেশি আটক

news-image

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে অভিযুক্ত এক বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্ৰেশন পুলিশ। আরো দুইজনকে গ্ৰেফতার করতে অভিযান শুরু করেছে। ২৪ জুন সোমবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জালান চৌকিত এলাকায় একটি কনডোমনিয়ামে অভিযান চালিয়ে একজন বাংলাদেশিকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ৪০টি বাংলাদেশি পাসপোর্টের ফটো কপি, ২টি কম্পিউটার, ভিসা তৈরির তিনটি মেশিন ও চারটি জাল ভিসা স্টিকার।

কুয়ালালামপুর ইমিগ্ৰেশন প্রধান হামিদি এডাম স্থানীয় পত্রিকা ইতুসানকে জানান, আটক বাংলাদেশি দুই বছর যাবত বিদেশি অভিবাসী অধ্যুষিত লেমবাহ কিল্লাং লামা ও বুকিত বিংতান এলাকায় অবৈধ কর্মকাণ্ডের বিস্তার করে আসছিল। তিনি আরো বলেন, আটক বাংলাদেশি বিভিন্ন শ্রমিকদের জন্য জাল ভিসা, সিআইডি কাড ও আই কাড তৈরির কাজে নিয়োজিত ছিলো। আর এসব জাল কাগজপত্রের জন প্রতি ২৫০০ থেকে ১৬ হাজার টাকা নিতো। এইভাবে তারা প্রতি মাসে কমপক্ষে ৩ লাখ টাকা ইনকাম করতো।

তবে তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি ইমিগ্ৰেশ পুলিশ। আটককৃত বাংলাদেশির বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের ৫৫ডি,১৯৫৯/৬৩ ২০০২ সেকশন ৫৬(১এ)সি, ১২(১)এফ, পাসপোর্ট আইনের ১৯৬৬ সেকশন ১২(১) ধারায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য নতুন বছরে কয়েকটি স্থানে অভিবাসন বিভাগের অভিযানে জাল পাসপোর্ট ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশিদের আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর