,

মৃত্যুর সময় উপস্থিত ব্যক্তিদের করণীয়

news-image

ইসলাম ডেস্ক।। মৃত্যুর সময় মৃত ব্যক্তির পাশে উপস্থিত ব্যক্তিদের কিছু করণীয় কাজ রয়েছে। যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে জানা যায়। হাদিসের আলোকে করণীয় কাজগুলো তুলে ধরা হলো:

ক. উপস্থিত ব্যক্তিরা মৃত ব্যক্তির চোখ দুটি বন্ধ করে দিবেন। খ. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- হজরত উম্মে সালামা হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু সালামার ঘরে প্রবেশ করলেন। সে সময় তার চোখ দুটি খোলা ছিল। তিনি আবু সালামার চোখ দুটি বন্ধ করে দিলেন। অতপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, রুহ যখন কবজ করা হয় তখন চোখ তা অনুসরণ করে। অতপর তার পরিবারের লোকেরা চিৎকার করে। অতপর তিনি বললেন, তোমরা তোমাদের জন্য শুধুমাত্র উত্তম দোয়া কর। কেননা তোমরা যা বল ফেরেশতারা তা সত্যায়িত করেন।

অতপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আল্লাহ! আবু সালামাকে ক্ষমা করে দিন। হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা উঁচু করে দিন এবং তাঁকে তার অতীতদের অন্তর্ভুক্ত করে দিন। এবং তার জন্য তার কবরকে প্রশস্ত করে দিন ও তার কবরকে আলোকিত করে দিন।

গ. উপস্থিত ব্যক্তিরা মৃতব্যক্তির সমস্ত শরীর কাপড় দ্বারা ঢেকে দিবে। হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তখন তাঁকে হিবারা চাদর দ্বারা ঢেকে দেয়া হয়েছিল।

ঘ. মৃত ব্যক্তিকে ঘর থেকে বের করা এবং দ্রুত দাফনকর্ম সম্পাদন করা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্রুত দাফনকর্ম সম্পাদন করার তাগিদ দিয়েছেন।

ঙ. ব্যক্তি যে শহরে মৃত্যুবরণ করবে ওখানেই তাকে দাফন করা উত্তম। অন্য জায়গায় নিলে দ্রুত দাফনে ব্যাঘাত ঘটবে। চ. মৃত ব্যক্তির সম্পদ হতে তার ঋণ দ্রুততার সঙ্গে পরিশোধ করা।

কোনো ব্যক্তির মৃত্যুর পর উপস্থিত লোকজন উপরোক্ত কাজগুলো আদায় করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ কাজগুলো যথাযথভাবে সম্পাদন করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর