,

৬ হাজার বছর ধরে পৃথিবীর যে স্থানে আগুন জ্বলছে!

news-image

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি পরিত্যক্ত শহর সেন্ট্রালিয়ার একটি ভূগর্ভস্থ কয়লাখনিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘সাইলেন্ট হিল’ নামের একটি ভিডিও গেম। পরবর্তীতে চলচ্চিত্রও নির্মাণ করা হয় একে ঘিরে।

সেন্ট্রালিয়ার ওই কয়লাখনির গ্যাসের আগুন বিগত ৫৩ বছর ধরে জ্বলছে। যা অনেকটা আপেক্ষিক মনে হবে। কিন্তু যখন আপনি জানবেন যে একই ধরনের আগুন অস্ট্রেলিয়ায় একটি স্থানে ৬ হাজার বছর ধরে জ্বলছে তখন সেটাকে আর আপেক্ষিক মনে হবে না! ইউরোপীয়দের মহাদেশ আবিষ্কারের আগে থেকে এই আগুন জ্বলছে!

স্থানটির অবস্থান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর মাউন্ট উইংগেনের বার্নিং মাউন্টেইনের (জ্বলন্ত পর্বত) ভূ-অভ্যন্তরে। যদিও ওই জায়গায় প্রথম কিভাবে এই আগুনের সৃষ্টি হয়েছিল তা অজানাই রয়ে গেছে এখনো। এর রহস্য উদঘাটনও সম্ভব হয়নি।

তবে ওই অঞ্চলের ঐতিহাসিক সম্প্রদায় ওয়ানারুয়াহ এর লোকজনের মতামত অনুসারে, আদিবাসী মানুষেরা হাজার হাজার বছর ধরে তাদের উষ্ণতার জন্য, রান্না-বান্নার জন্য এবং যন্ত্রপাতি তৈরির জন্য এই আগুন ব্যবহার করে আসছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর