,

দেখুন বিশ্বের অবাক করা কিছু জিনিস

news-image

স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক জিনিসে মানুষের কৌতূহল সবসময়ই বেশি থাকে। কেউ কেউ এমন অস্বাভাবিক জিনিস তৈরি করে মানুষকে অবাক করে দিতে চান। তাই বিশ্বের অনেক দেশে এমন অবাক করা জিনিস দেখা যায়। তেমন কিছু জিনিসই এখানে তুলে ধরা হলো-দীর্ঘতম সাইকেল : বিশ্বের দীর্ঘতম সাইকেল তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে নেদারল্যান্ডসের সাইক্লিং সংস্থা মিজল ভ্যান মারেস রেকপোলেগ। দেখতে অদ্ভুত এই সাইকেলের দৈর্ঘ্য ১১৭ ফুট।সবচেয়ে বড় গাড়ি : গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় গাড়ি হিসেবে নাম লিখিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তৈরি করা একটি গাড়ি। যা তৈরি করেছেন জয় অরবার্গ অব বুরব্যাঙ্ক। গাড়িটি হলিউড চলচ্চিত্রে ব্যবহার হবে বলে জানা গেছে।সবচেয়ে লম্বা নখ : মানুষের শখের কোনো শেষ নেই। কত রকমের শখের দেখা মেলে পৃথিবীতে। তেমন একটি শখের ছবি এটি। এতে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা নখের অধিকারীকে। যার দৈর্ঘ্য ২০ ফুট।সর্বোচ্চ ভবন : ২০৬ তলাবিশিষ্ট বুর্জ দুবাই ভবনটির উচ্চতা দুই হাজার ৬৮৪ ফুট অর্থাৎ ৮১৮ মিটার। এ ভবনের উপর থেকে পুরো দুবাই শহরকে দেখা যায়।বড় বন্দুক : প্রাচীনকাল থেকে পাখি শিকারের জন্য নানা ধরনের উপায় ব্যবহার করা হতো। বন্দুক আবিষ্কারের পর সেই উপায়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে ১৯ শতকের দিকে এ ধরনের বন্ধুক ব্যবহার করা হতো পাখি শিকারের জন্য।বিয়ের পোশাক : বিয়ের পোশাকটি ময়ূরের পালকে তৈরি। এটি তৈরি করেছেন চীনের কয়েকজন হস্তশিল্পী। এতে সময় লেগেছিল প্রায় দুই মাস। মূল্য নির্ধারণ করা হয় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর