বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা, মামলা করে বিপাকে যুবতী
ইসমাইল হোসেন রবিন, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে রাতে আধাঁরে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাহির হলে বাহিরে উৎ পেতে থাকা ইবু জোরপূর্বক ধর্ষণ করে যুবতী নুপুরকে। পরে এ ঘটনা কাউকে জানালে জানে মেরে ফেলারও হুমকি দেয় ইবু। এছাড়াও তাকে বিয়ে করারও প্রতিশ্রুতি দেয়। এরপর থেকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে ইবু। এতে নুপুর ৭ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পরে।
পরে নুপুর ইবুকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তাকে বিয়ে করবে না জানিয়ে দেয়। এতে নুপুর বাদী হয়ে ন্যায় বিচারের আশায় মঙ্গলবার (১১ জুন) বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা করেও বর্তমানে বিপাকে রয়েছেন নুপুরের পরিবার। ঘটনাটি ঘটে, গত ২৫ অক্টোবর ২০১৮ইং তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চর রমনীমোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডে।
এদিকে নুপুরের পরিবার তার অন্তঃসত্ত্বা বিষয়ে টের পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে চর রমনী ইউনিয়নের কুট্টিয়া প্রকাশ সহিদ এর পুত্র ইবুর নাম বলে। পরে নুপুরের পরিবার ও এলাকাবাসীর পক্ষে থেকে ইবু ও তার পরিবারকে বিয়ের জন্য প্রস্তাব দিলে নুপুরকে গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। পরে নুপুরের পরিবার উপায় না পেয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা করে। মামলার খবর পেয়ে ইবু ও তার পরিবারের লোকজন নুপুর ও পরিবারের লোকজদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নুপুরে পরিবার।
অন্তঃসত্ত্বা নুপুর জানান, প্রথমে জোর করে ইবু আমাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে আমাকে প্রাণে মারার হুমকি প্রদান করে ইবু। পরে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এতে আমি ৭ মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আমি ইবুকে বিয়ে জন্য চাপ দিলে আমাকে বিয়ে করবে না জানিয়ে দেয়। আর আমি এ ব্যাপারে বাড়া-বাড়ি করলে আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণে মারার হুমকি প্রদান করে। এতে আমি ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করি। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ ব্যাপারে মামলার নিযুক্ত লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসেন ভূঁইয়া জানান, মামলার বাদী নুপুরের জবানবন্দি ও আলট্রাসনোগ্রাফি রিপোর্টের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করি। কোর্ট মামলাটি আমলে নিয়ে লক্ষ্মীপুর ডিবি পুলিশকে তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার নির্দেশ দেন।










