বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাথরুমে সিসি ক্যামেরা বসানো উচিত : রাঙ্গা

news-image

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাথরুমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘তা না হলে তিনি কারাগার থেকে বের হয়ে যেতে পারেন।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কারাগারে এরশাদের নির্যাতন প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘আমার নেতাকে যেখানে রাখা হয়েছিল, সেখানে বাথরুম পর্যন্ত সিসি ক্যামেরা বসানো হয়েছিল। বলা হয়েছিল, সে লাফ দিয়ে বের হয়ে যেতে পারেন। অথচ তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেও জানতেন না, একদিন তাকেও জেলে যেতে হবে।‘

রাঙ্গা বলেন, ‘এরশাদ সাহেবের সময় যেহেতু কোনো লোককে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, এখন উনার (খালেদা জিয়ার) সঙ্গে যে নারীকে দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে নেওয়া উচিত। তার বাথরুমে সিসি ক্যামেরা বসানো উচিত, উনিও বের হয়ে যেতে পারেন। ‘

মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে আমাদের নেতা এইচ এম এরশাদ বলতেন, আমরা সরকারের সঙ্গে থাকব। যেহেতু আমরা একসঙ্গে নির্বাচন করেছি, সরকারে আমরা থাকতে পারতাম। কিন্তু যেহেতু সংসদে বিরোধী দলের প্রয়োজন, সেকারণেই আমরা বিরোধী দলের একটা অবস্থানে রয়েছি। সেই বিরোধী দলেও বিএনপির পাঁচজন রয়েছে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘নিয়ম অনুযায়ী বিরোধী দলের সদস্যদের সংসদে বক্তব্য রাখতে হলে বিরোধী দলের প্রধান হুইপের কাছ থেকে সময় নিতে হয়। তারা এসে আমার কাছ থেকে সময় নিচ্ছে, আবার আমাদের বিরুদ্ধে আজে-বাজে উক্তি করছে। আমি তাদের সময় দিচ্ছি, আর তারা নানা জায়গায় আমাদের পার্টির চেয়ারম্যানকে নিয়ে অশ্লিল মন্তব্য করছে। এই ধরনের অশ্লিল ভাষা একমাত্র বিএনপির নেতাকর্মীরাই বলতে পারে।’

বিএনপির উদ্দেশে করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। বিএনপির শাসন আমলে আমার ছেলেকে অপহরণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন পিনুর সঙ্গে কথা বলতে। পিনু হচ্ছে তারেক রহমানের আরেক নাম। আমি যেহেতু আগে কখনো হাওয়া ভবনে যাইনি তখনও যাইনি, কারণ সেখানে গেলেই একটা পরিস্থিতি সৃষ্টি করত। যেহেতু তাদের সঙ্গে তখন আমাদের একটা সমঝোতা হওয়ার কথা ছিল।’

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক