,

রিফাতের হত্যাকারীদের গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

বরগুনায় প্রকাশ্যে সড়কে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা একটি নৃশংস ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় জড়িতদের যেকোন মূল্যেই গ্রেফতার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশ্যে কেন এরকম হত্যাকান্ডের ঘটনা ঘটলো? তাহলে দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনাতো রাজনৈতিক নয়। এটা রাজনীতির কারণে ঘটেনি। এ রকম ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও ঘটে। সামাজিক অস্থিরতা অনেক দেশেই আছে। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি কত ভাগ হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিক অগ্রগতি ৭০ ভাগ হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর