,

বন্দুকযুদ্ধে পালিয়ে থাকা ধর্ষক নিহত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত রানা (২০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে সীতাকুণ্ড উপজেলার আমিরাবাদ গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী যুবক রানা। ঘটনার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হলেও, রানা পলাতক ছিল। চার মাস পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় আসে।

পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ রানাকে গ্রেফতারের জন্য গেলে সে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ এবং ১টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর