,

প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা : পদক্ষেপ জানতে চায় আদালত, নিহতের স্ত্রীর আত্মহত্যার হুমকি

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর উপস্থিতিতেই স্বামী রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে রাষ্ট্রপক্ষের এক আইন কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে নিহতের স্ত্রী আসামীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিরেমটাম দিয়েছে। অন্যথায় তিনি আত্মহত্যা করবেন।

প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর আদলতের নজরে আনা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশারের প্রতি এই আদেশ দিয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল।

এ সময় আদলত বলেছেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের জঘন্য অপরাধ হলো। অসংখ্য মানুষ ছিল। অনেকেই সেটার ভিডিও করেছে কিন্তু তার স্ত্রী ছাড়া কেউ বাঁচাতে এগিয়ে আসেনি।

আদালত আরও বলেন, বাংলাদেশের অবস্থা এমন ছিল না। এটা জনগণের ব্যর্থতা।

এর আগে গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন সকাল ১০টার দিকে নয়নের নেতৃত্বে চার থেকে পাঁচজন সন্ত্রাসী রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এ সময় বারবার সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

এক পর্যায়ে গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে রিফাত মারা যান। বর্তমানে রিফাতের মরদেহ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় বুধবার রাতেই নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

এদিকে স্বামী রিফাত শরীফকে (২৫) যারা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে, তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন রশিদ আল রুহানী নামে এক সাংবাদিক।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেরিভাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুমকি দেন ‘দেশ রূপান্তর’ এর ওই সাংবাদিক।

পাঠকদের জন্য রশিদ আল রুহানীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‌‘দিনে দুপুরে বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে যারা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরকে যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে আমি সাংবাদিক রশিদ আল রুহানী ঘোষণা দিচ্ছি ২৪ ঘন্টা পার হওয়ার সাথে সাথে আত্মহত্যা করবো। এর দায় বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পোস্টটি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিন।’

গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন সকাল ১০টার দিকে নয়নের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এ সময় বারবার সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

এক পর্যায়ে গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে রিফাত মারা যান। বর্তমানে রিফাতের মরদেহ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ঘটনায় বুধবার রাতেই নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন রিফাত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর