,

চিনতে পারছেন ইনি কে?

news-image

বিনোদন ডেস্ক।। ছোট পর্দায় জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। বৈচিত্রহীন চরিত্রে অভিনয় করেন বলে প্রায়ই কথা শুনতে হয় তাকে। তবে এবার তিনি সমালোচকদের দেখিয়ে দিতে একেবারে অচেনা এক চেহারায় ধরা দিলেন।

সম্প্রতি তিনি অভিনয় করছেন ‘পতঙ্গ’ শিরোনামের একটি নাটকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পতঙ্গ’। ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন তিনি। পুরো ছবিতে ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। ছবির মন্তব্যের ঘরে অনেকেই মেহজাবীনের নতুন এই চরিত্র ও লুক নিয়ে প্রশংসা করছেন।

উল্লেখ্য, প্রায় নাটকেই দেখা যায় মেহজাবীনকে আহ্লাদী কান্নার দৃশ্যে। যার জন্য সমালোচনায় পড়তে হয় তাকে। এবার সেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। মেহজাবীন বর্তমানে নিয়মিত কাজের পাশাপাশি কোরবানির ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর