,

আপনার চুল পড়া কমবে পরিচিত এই সাত খাবারেই

news-image

স্বাস্থ্য ডেস্ক।। লম্বা, মজবুত আর ঝলমলে চুল কার না ভালো লাগে। অবশ্য এর জন্য প্রথমত দরকার পরিচর্যা। চুল পরিষ্কার করার পাশাপাশি কিছু প্রয়োজনীয় খাদ্য উপাদান নিয়মিত খাওয়া জরুরি। যেগুলো আপনার চুলকে মজবুত ও সিল্কি করতে সাহায্য করবে। অতি পরিচিত কয়েকটি খাদ্য উপাদান আপনাকে দিতে পারে মসৃণ ও সিল্কি চুল।
চলুন জেনে নিই কী সেই খাবারগুলো-

ডিম : চুল তৈরি হয় প্রোটিন থেকে। তাই খাদ্য তালিকাতে প্রতিদিন প্রোটিন রাখা খুব জরুরি। কেননা চুলের বৃদ্ধির মূলেই রয়েছে প্রোটিন। প্রতিদিন একটি করে ডিম খাওয়ার মাধ্যমে চুলে পর্যাপ্ত প্রোটিনের যোগান দেওয়া সম্ভব।

সবুজ শাক-সবজি : চুলের পেশির জন্য আয়রন খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। শরীরে আয়রনের অভাব দেখা দিলে চুল পড়া শুরু হয়। তাই প্রতিদিন শাক-সবজি খাওয়া খুব জরুরি।

ভিটামিন ‘সি’ জাতীয় ফল : শরীরের জন্য ভিটামিন ‘সি’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর এর জন্য দরকার সুনির্দিষ্ট ডায়েট। শরীরে ভিটামিন সি- এর চাহিদা পূরণের জন্য পুষ্টিবিদরা প্রতিদিন কমপক্ষে একটি করে লেবু খাওয়ার উপদেশ দিয়ে থাকেন। প্রতিদিন লেবুর শরবত খেলে চুল পর্যাপ্ত পুষ্টি পায় ও মজবুত হয়।

বাদাম : কাজুবাদাম ও আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। ওমেগা-৩ ফ্যাটি এসিড চুলের পুষ্টি যোগায়। পাশাপাশি চুলের ঘনত্ব বৃদ্ধি করে। তাই প্রতিদিন মধ্যাহ্ন ভোজে বাদাম খেলে চুল প্রয়োজনীয় ফ্যাট পাবে।

শস্যদানা : শস্যদানায় প্রচুর পরিমাণে জৈব পদার্থ যেমন- আয়রন, জিংক ও ভিটামিন ‘বি’ উপস্থিত। জৈব পদার্থের কারণে টিস্যুর বৃদ্ধি খুব দ্রুত ঘটে। এ ছাড়া চুলের বৃদ্ধির জন্য অ্যামাইনো এসিড উৎপন্ন করে।

গাজর : গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। তাই চুলের দ্রুত বৃদ্ধির জন্য প্রতিদিন এক গ্লাস গাজরের জুস খেতে পারেন। গাজর স্কাল্পের মেদ থেকে ক্ষরিত তেল উৎপন্ন করতে সহায়তা করে। ফলে চুলের গোড়া মজবুত থাকে এবং চুল দ্রুত লম্বা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর