,

ছাত্রলীগ সভাপতির বুকে ছুরি ঢুকিয়ে দিলেন ফল ব্যবসায়ী

news-image

রাজশাহীর তানোরে ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন আলী (২৮) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুজন আলী তানোর পৌরসভার রায়চাঁনআক্কা মহল্লার সাজ্জাদ আলীর ছেলে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। গোল্লাপাড়া বাজারে ফলের দোকান রয়েছে তার।

এ ঘটনায় তিনজনতে হেফাজতে নিয়েছে তানোর থানার পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে রাজি হননি তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেননি তারা। এ নিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের আরেক ফল ব্যবসায়ীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় সুজন আলীর। এক পর্যায়ে ওই ব্যবসায়ী সুজনকে ছুরিকাঘাত করেন। মুমূর্ষু সুজনকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমত আরা জানান, বুকে গভীর ক্ষত নিয়ে ওই যুবককে স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর