,

ওমরা শেষে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওশীন

news-image

বিনোদন ডেস্কঃ শোবিজের পরিচিত নাম নওশীন। যিনি একজন আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরবর্তীতে উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ে নিয়মিত হন নওশীন। ক্যারিয়ার জুড়েই নানা কারণে আলোচনায় ছিলেন তিনি। দর্শকপ্রিয় এই অভিনেত্রী এবার অভিনয় থেকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানালেন।

গতকাল মঙ্গলবার নিজেই ঘোষণাটি দিয়েছেন তিনি। অথচ, দীর্ঘ ১০ বছরের অভিনয়জীবনে প্রশংসা যেমন পেয়েছেন, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সঙ্গীত তারকা মিলার সাবেক স্বামী পারভেজ সানজারির সঙ্গে সম্পর্ক থাকা নিয়ে সর্বশেষ শিরোনামে আসেন নওশীন। সেই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

এরই মধ্যে অভিনয় ছাড়ার ঘোসণা দেন নওশীন। তিনি বলেন, অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল অভিনয় অঙ্গন থেকে দূরে থাকার। নানা কারণে সেটা বাস্তবায়ন করতে পারছিলাম না। সম্প্রতি সে পরিকল্পনাটিই বাস্তবায়ন করেছি।

তিনি আরো বলেন, এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। বর্তমানে আমার হাতে আর অভিনয়ের কোনো কাজ নেই। নতুন কোনো কাজেও যুক্ত হইনি। কিছুদিন আগে ওমরা হজ করে এসেছি। এরপরই অভিনয় থেকে সরে এসেছি। নিজের ইচ্ছাতেই এ সিদ্ধান্ত নিয়েছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর