,

সেই আক্রান্ত শিক্ষকের পাশে দাঁড়ালেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জয় শ্রীরাম স্লোগান না দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল মহম্মদ শাহরুখ হালদার, সেইসঙ্গে আহত হয়েছিলেন আরও একজন। এবার তাদের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই দুজনকেই ফোন করেন তিনি। সূত্রের খবর, দুজনকে ফোন করেই মুখ্যমন্ত্রী গোটা ঘটনা জানেন। শুধু তাই নয়, দুজনের জন্যেই ৫০হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে হুগলি যাওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেন ধরেছিলেন শাহরুখ। ২৬ বছরের যুবক জানিয়েছেন, ট্রেনে আগাম কিছু লোকজন চিৎকার করছিলেন। পাশের কামরায় যে কোনও গন্ডগোল চলছে, তা বোঝা যাচ্ছিল। ‘হঠাৎই ওদের কয়েকজন আমার কামরাতেও চলে আসে।’ পোশাক, মাথায় টুপি ও দাড়ি দেখেই শাহরুখকে ‘ইচ্ছাকৃতভাবে চিহ্নিত’ করা হয়।

শাহরুখের অভিযোগ, ‘আমায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে মারধর করে। ওরা আমায় ঘিরে নেয়, জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করতে থাকে।’

তবে জয় শ্রীরাম স্লোগান দিতে চাননি মাদ্রাসা শিক্ষক। যার জেরে মারধর বেড়ে যায়। ট্রেন পার্ক সার্কাস স্টেশনে ঢোকার সময় কোনও রকমে পালানোর চেষ্টা করেন শাহরুখ। তবে ব্যর্থ হওয়ায় বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপর চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, লোকসভার পর থেকেই ‘জয় শ্রীরাম’ ইস্যুতে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়েছে। যার জেরে একাধিকবার মেজাজও হারিয়েছেন মমতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর