,

উদ্বোধনের আগেই ভেঙে গেল শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভবন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্মিত ভবণটি উদ্বোধনের আগেই ভেঙে গেছে। বাংলাদেশ সরকারের ক্রীড়া সংস্থার তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই নিচের মাটি সরে চারপাশের ফ্লোর ভেঙে পড়েছে। খবর: ইউএনবির।

এতে ভবন দুটি মারাত্মক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।এসকে স্টার ও অন্তরঙ্গ স্পোর্টিং ক্লাবের ক্রীড়াবিদরা জানান, নিম্নমানের মালামাল দিয়ে ভবনের কাজ করায় এই বেহলা দশা।সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করে উদ্ভুত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম মোসা বলেন, ‘বিষয়টি আমি সরেজমিনে দেখে সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করে আমাকে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর