,

সরফরাজকে শূকরের সঙ্গে তুলনা, ভিডিও দেখে অঝোরে কেঁদেছেন স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে একটি শপিংমলে হাঁটছেন সরফরাজ। এসময় এক ‘ভক্ত’ ডেকে ডেকে বলছেন, ‘ভাই, আপনি শূকরের মতো মোটা কেন’।

তবে, এর কোনো প্রতিক্রিয়া দেখাননি ৩২ বছর বয়সী এ ক্রিকেটার। মাথা ঠাণ্ডা রেখে ছেলেকে নিয়ে চুপচাপ সরে পড়েন তিনি। ভিডিওটি ওই ছেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর থেকেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

সরফরাজকে এভাবে অপমান করাকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তারা। পাশাপাশি, অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানিয়েছেন অনেকে। সরফরাজ ভক্তদের তোপের মুখে পরে ক্ষমা চান ওই যুবক। কিন্তু কারও কাছে যেটা মজা, অন্যের কাছে সেটা রক্তাক্ত আঘাত। সেই ভিডিও দেখে ফুঁপিয়ে কেঁদেছেন সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত শাহ।

বিশ্বকাপের শুরুতেই সরফরাজকে সবচেয়ে ‘আনফিট’ অধিনায়ক বলেছিলেন পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতার। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে হাই তোলা নিয়ে এখনো চলছে হাসি-ঠাট্টা। তবে শপিং মলে যা ঘটেছে তা সরফরাজের জন্য একটু বেশিই অপমানজনক। কেনাকাটার জন্য শপিং মলে গিয়ে দেখা হয় এক পাকিস্তানি সমর্থকের সঙ্গে।

খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের দেখা হলে যেমন উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়, তা না হয়ে উল্টো ঘটেছে। একে তো সরফরাজকে মোটা বলেছেন, সঙ্গে আবার সেটি ভিডিও করেছেন।

সরফরাজ এ ঘটনাকে ইতিবাচকভাবে দেখলেও তার জীবনসঙ্গীর মেনে নিতে কষ্ট হয়েছে স্বাভাবিকভাবেই। ৩২ বছর বয়সী এ উইকেটরক্ষক হোটেলে নিজের কামরায় ফিরে দেখেন ভিডিওটি দেখে কাঁদছেন তার স্ত্রী। সরফরাজ অবশ্য বুঝিয়ে শান্ত করেছেন।

ক্রিকেট নিয়ে পাকিস্তানি সমর্থকদের আবেগ ও ভালোবাসা একটু বেশিই, এসব কথা বলে জীবনসঙ্গীকে বুঝিয়ে শান্ত করেছেন পাকিস্তান অধিনায়ক। ‘হোটেলে ফিরে দেখি আমার স্ত্রী ভিডিওটি দেখে কাঁদছে।

তাকে বোঝানোর চেষ্টা করেছি, এটা সামান্য ভিডিও অথচ লোকের কাছে আমাদের কত কথা শুনতে হয়! এটা কোনো ব্যাপারই না, আমাদের শক্ত হতে হবে। এটা জীবনেরই অংশ। খারাপ খেললে এসবের মধ্য দিয়েই যেতে হবে’—আইসিসি ইনসাইডারকে এসব তথ্য জানান সরফরাজ।

পাকিস্তানের অধিনায়ক আরো বলেন, ‘শুধু পরিবারের সদস্যরা নয়, ভিডিওটি যারা দেখেছে, তারাই এর বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছে। যারা টুইট ও বার্তা পাঠিয়ে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সবার কাছেই কৃতজ্ঞ। সব সময় বলেছি পাকিস্তানি সমর্থকেরা আমাদের খুব ভালোবাসে। আমরা এটাও জানি, জিতলে তারা আমাদের সম্মান করবে, তেমনি হারলে রাগ করবেই। কারণ আমাদের কাছে তারা ভালো কিছু প্রত্যাশা করে।’

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান