,

বাবার ওপর প্রতিশোধ নিতে ছেলেকে হত্যা

news-image

পাবনার সাঁথিয়া করমজা গ্রামের চাচির বিরুদ্ধে রবিউল ইসলাম নামে সাড়ে ৩ বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় টয়লেটের টাংকির ভেতর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রবিউলের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার করমজা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রবিউল করমজা মল্লিক পাড়া গ্রামের শামীমের ছেলে। পরে নিহতের বাবা শামীম হোসেন বাদি হয়ে চাচি কণা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউলকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে পরে এলাকায় মাইকিং করে। রবিউলকে খুঁজতে যোগ দেন অভিযুক্ত কণা খাতুন।

এ পর্যায়ে কণা অসুস্থ হলে তাকে বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। এতে রবিউলের পরিবারের সন্দেহ হয়। পরে ওই দিন সন্ধ্যায় শামীমের ছোট ভাই শাহীনের টয়লেটের টাংকির মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রবিউলের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং কণা খাতুনসহ দুই মেয়ে শান্তা খাতুন (১৯) ও সুচিকে (১৩) আটক করে।

বুধবার প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা পুলিশকে কণা জানান, রবিউলের বাবা শামীম তার যৌন লালসা মেটাতে দীর্ঘ দিন ধরে অনৈতিক আবদার করে আসছিল। নিষেধ করার পরও বার বার জোড় করত শামীম। এ নিয়ে এলাকায় সালিসি বৈঠক বসে। ঘটনার তিন দিন আগে আবারও যৌন হেনস্থা করতে চেষ্টা করে শামীম। কণা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে দুই মেয়েসহ তাকে মারপিট করে। নির্যাতনের প্রতিশোধ নিতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে সুচিকে সঙ্গে নিয়ে রবিউলকে হত্যা করে কণা। পরে লাশ গুম করে।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল ) শেখ জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কণা খাতুনকে আটক করি। বুধবার দুপুরে আটককৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়। শামীম ও শাহীন দুইজন সৎ ভাই। লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ