,

খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক!

news-image

ইসলামী জিবন বিধানে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ হচ্ছে সুন্নতে খৎনা। কিন্তু সেই বিধান পালন করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার স্বীকার হলো এক শিশু।

গোপালগঞ্জে তামিম মাহমুদ নামে সাড়ে ৪ বছরের এক শিশুকে সুন্নাতে খাতনা করতে গিয়ে পুরুষাঙ্গের কিছু অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক। ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের ডাঃ হাফেজ মাহফুজুর রহমানের মালিকানাধীন জিম ক্লিনিকে এ ঘটনা ঘটে। ওই শিশু শহরের আরামবাগের এলাকার তারেক মাহমুদের ছেলে।

শিশুটির বাবা তারেক মাহমুদ জানিয়েছেন, সকাল ১০টায় তার শিশুকে সুন্নাতে খাতনা দেয়ার জন্য শহরের জিম ক্লিনিকে আনা হয়। সকাল ১০টা ২০ মিনিটে ওই ক্লিণিকের মালিক ডা. হাফেজ মাহফুজুর রহমানের সুন্নাতে খাতনা দেয়ার জন্য অপারেশন থিযেটারে নেন। সুন্নাতে খাতনা দেয়ার সময় ওই চিকিৎসক আমার ছেলের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক ব্যবস্থা দিয়ে ঢাকা নিয়ে যেতে বলেছেন।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক(সার্জারী) অনুপ কুমার মজুমদার জানিয়েছেন, পুরুষাঙ্গের কাটা অংশ সংরক্ষণ করে ওই শিশুকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য তার পরিবারকে পরামর্শ দেয়া হয়েছে। দ্রুত সময়ে মাইক্রো সার্জারি করাতে পারলে এটি ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযুক্ত চিকিৎসক ডাঃ হাফেজ মাহফুজুর রহমান জানিয়েছেন, এটি একটা দূর্ঘটনা। শিশুকে সুন্নাতে খাতনা দেয়ার সময় সে হাত-পা ছুড়াছুড়ি করার ফলে এমন ঘটনা ঘটেছে। এটি দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর