,

আবাসিক হোটেলে মিললো দুই বস্তা কনডম

news-image

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা মহানগরীর শাসনগাছা এলাকায় আবাসিক হোটেল ঈশিতা’য় অভিযান চালিয়ে ২ বস্তা কনডম ও সাড়ে ৩শ’ পিচ ইয়াবা উদ্ধর করেছে র‌্যাব। এছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। জরিমানা করা হয়েছে আরো ১৩ পতিতাকে। সিলগালা করে দেওয়া হয়েছে হোটেলটি। মঙ্গলবার (২৫ জুন) বিকেলে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার একটি দল এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে আবাসিক হোটেল ঈশিতা’য় অভিযান চালানো হয়।

এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে খদ্দেরসহ ১০ পতিতাকে আটক করার পর জনপ্রতি ২০০ টাকা করে জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও মাদক সেবন কেনাবেচা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে খদ্দের ও হোটেলের স্টাফসহ ১৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সবশেষে হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

অপরদিকে আটক হোটেল ম্যানেজার মামুন (২৮) ও পলাতক হোটেল মালিক আ. রহিমকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলেও র‌্যাব জানিয়েছে। রাতে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, নগরীর অন্যান্য আবাসিক হোটলেও অভিযোগ পেলে অভিযান চালানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর