,

নড়বড়ে রেলপথ ‘সুতা’ দিয়ে বাধা!

news-image

মৌলভীবাজার প্রতিনিধিঃ রেশ কাটেনি কুলাউড়ার বরমচালের রেল দুর্ঘটনার। তবুও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্লিপারের নাট বেধে রাখা হয়েছে সুতা দিয়ে। নড়বড়ে আছেন অনেক স্থান।

সাংবাদিকদের পেয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় কয়েজকন। সাংবাদিকদের নিয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনে সংযোগস্থল দেখান। দুটি রেলের সংযোগস্থলে স্লিপারের সঙ্গে ৮টি ক্লিপ থাকার কথা থাকলেও কোথাও একটি আবার কোনো কোনো সংযোগস্থলে ক্লিপ নেই।

তাছাড়া রেলের সঙ্গে স্লিপারের ক্লিপ নেই। রেলের স্লিপারের মধ্যে পাথর নেই। ঘাসে আচ্ছাদিত পাথর। লাইনের এই অবস্থায় দুর্ঘটনা হবে নাতো কী হবে? এমন প্রশ্ন স্থানীয়দের।

স্থানীয় মাসুক মিয়া, জাকারিয়া আলম, সুলতান আহমদ চৌধুরী, সিপন আহমদ জানান, স্টেশনে ৩টি লাইন রয়েছে। ৩ নম্বর লাইনটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ১ নম্বর লাইন। শুধুমাত্র ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এমতাবস্থায় বরমচাল স্টেশনে কোনো ট্রেন ক্রসিং করা মোটেও সম্ভব নয়। ফলে এই ট্রেনলাইনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এদিকে বরমচাল স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনটিকে ২ নম্বর লাইনেই লাইন ক্লিয়ারেন্স দেয়া ছিল। কম্পিউটারেও কোনো সমস্যা উল্লেখ করে নির্দেশনা দেয়া ছিল না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর