,

সাকিব ক্রিকেটের রোল মডেল: লক্ষ্মণ

news-image

এবারের বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রের্কড গড়ে চলেছেন এই টাইগার ক্রিকেটার।চলতি বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। অলরাউন্ডার সাকিবকে রোল মডেল অ্যাখ্যা দিয়েছেন তিনি।বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।

ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সাকিব বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নায়কের ভূমিকায় ছিলেন। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন টাইগার অলরাউন্ডার।

ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাঁহাতি এ অলরাউন্ডার এতটা ধারাবাহিকভাবে পারফর্ম করায় বিস্মিত ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ শেষে ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেন, সাকিবের আরও একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। সে যেভাবে নিজের কাজটি করে সেটি আমি ভালোবাসি। এত কীর্তি গড়ার পরও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার। সেই টুইটবার্তায় সবশেষে সাকিবকে ক্রিকেটের রোল মডেল আখ্যা দেন লক্ষ্মণ।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বকাপে ৬ ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১) সবমিলে ৪৭৬ রান সংগ্রহ করে শীর্ষ তিনে রয়েছেন এই বাংলাদেশি তারকার ক্রিকেটার। আর বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। বিশ্বকাপের এক আসরে এ নজির আর কারও নেই। আফগানদের বিপক্ষে অনিন্দ্যসুন্দর পারফরম্যান্সে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর