,

প্রকাশ্যে ইভটিজারকে জুতাপেটা স্কুলছাত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইভটিজারকে প্রকাশ্যে জুতাপেটা করলো নবম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার বেনাগাড়ির গ্রামে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি বাঁকুড়ার মেজিয়া থানার মুরগাবনী গ্রামে। আর অভিযুক্ত কিশোরের বাড়ি বেনাগাড়ি গ্রামে। শুক্রবার স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত করে ওই কিশোর। এরপর রাস্তার মধ্যেই কিশোরকে জুতাপেটা করে কিশোরী। শার্টের কলার ধরে রাস্তায় ফেলে কিশোরকে পেটায় সে।

প্রতিবাদী ওই ছাত্রী জানায়, ‘প্রতিদিন বিভিন্ন সংবাদমাধ্যমে নারীদের ওপর নানান অত্যাচারের ঘটনা দেখি। পুলিশকে জানানোর পরেও দেখি, কোনও কাজ হয়নি। সে কারণেই ছেলেটিকে উচিত শিক্ষা দেয়ার জন্য নিজের মধ্যে শক্তিসঞ্চয় করেছিলাম। তাই নিজের পায়ের জুতা খুলে তাকে উচিত শিক্ষা দিয়েছি।

এ ঘটনার থানায় কোনও লিখিত অভিযোগ করা হয়নি। তবে প্রতিবাদী ছাত্রীর এমন সাহসিকতায় তার বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা মুগ্ধ। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল ও গৃহশিক্ষকের কাছে যাওয়ার পথে প্রতিদিন মেয়েটিকে নানান কটূক্তি করত ওই কিশোর। গত শুক্রবার যার বাঁধ ভেঙে যায়। ফলে ওইদিন রাস্তাতেই জুতা খুলে ওই কিশোরকে পেটায় কিশোরী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর