,

২৪ বাংলাদেশি দেশে ফিরছেন

news-image

অনলাইন ডেস্ক : তিউনিসিয়া ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের তৃতীয় ধাপে বুধবার দেশে আনা হবে।

উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশি নাগরিকের মধ্যে বুধবার ২৪ জন দেশে ফিরবেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকাল ৫টা ১৫ মিনিটে তাদের ঢাকায় অবতরণের কথা রয়েছে।

এর আগে গত ২১ জুন ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশির মধ্যে প্রথম ধাপে ১৭ জনকে দেশে ফেরানো হয়েছে। ২৫ জুন দ্বিতীয় ধাপে ফিরেছেন ১৫ জন এবং বুধবার ফিরছেন ২৪ বাংলাদেশি।

এ নিয়ে ৫৬ জনকে দেশে ফেরানো হলো। অবশিষ্ট ৮ জন ফেরত আসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে। তবে তাদের ফেরত পাঠানোর জন্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তিউনিসিয়া কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে মর্মে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তিউনিসিয়া কর্তৃপক্ষের নিকট নিশ্চয়তা প্রদানের পর গত ১৮ জুন জারজিস বন্দরে নামার অনুমতি দেয় দেশটির সরকার।

এতদিন কঠোর নিরাপত্তার মধ্যে উদ্ধার হওয়া বাংলাদেশিদের রেড ক্রিসেন্ট ও আইওএম যৌথভাবে পরিচালিত শেল্টার হোমে রাখার ব্যবস্থা করা হয় এবং আইওএমের সহায়তায় কর্মীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিউনিসিয়া ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬৪ বাংলাদেশির মধ্যে মাদারীপুরের ২৬ জন, বি-বাড়িয়ার ১৫, সিলেটের ৮, শরীয়তপুরের ৩, মৌলভীবাজারের ৩, নোয়াখালীর ২, চাঁদপুরের ১, সুনামগঞ্জের ১, গাজীপুরের ১, ঢাকার ১, নরসিংদীর ১, ফরিদপুরের ১ ও টাঙ্গাইলের একজন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর