,

বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলছে বর্ষা মৌসুম। তবে এখনও দেশের বেশিরভাগ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ। আবহাওয়াবিদরা বলছেন, বুধবার (২৬ জুন) দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সেসব জায়গায় তাপমাত্রা কম। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে তা আরও বেড়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ‘আজকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। রংপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এসব জায়গায় তাপমাত্রা কম অনেক।’

ঢাকায় বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকাতে প্রথমে মেঘাচ্ছন্ন হবে। আজকে রাতে না হলেও কালকে থেকে একটু একটু বৃষ্টির সম্ভাবনা আছে। অত বড় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আজ-কালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবারে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা সহনশীলতার মধ্যে চলে আসবে।’

ঢাকাসহে দেশের দক্ষিণাঞ্চলে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানান আব্দুর রহমান।

অন্যদিকে বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দামকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর