,

বাংলাদেশের পক্ষে বাজি, জিতলেন পপি

news-image

বিনোদন প্রতিবেদক : মেঘে ঢাকা আকাশ, খেলার আগে প্রায় ঘন্টাখানেক টিপ টিপ বৃষ্টির পর স্লো-টার্নিং পিচে ২৬২ রান দেখে যারা হতাশ হয়েছিলেন, ৩২০ কেন হলো না? এই রান নিয়ে কি আর জেতা সম্ভব- এসব সাতপাঁচ ভেবে ভেবে অস্থির ছিলেন, তারা সবাই এখন স্বস্তিতে।

কারণ ওই স্কোরটাকেই জয়ের জন্য পর্যাপ্ত বলে প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা বিশেষ করে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। গতকাল ২৪ জুনের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ৬২ রানের বিশাল ব্যবধানে।

এই জয়ে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো। সেই আনন্দেই টাইগারদের শুভেচ্ছায় সিক্ত করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সে তালিকায় আছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। যারা বাংলাদেশের খেলার দিন ফ্রি থাকার চেষ্টা করেন। উপভোগ করেন খেলা।

প্রার্থনা করেন মাশরাফিরা যেন জিতে যান। কালও তেমন প্রার্থনা করেছেন সবাই। আর প্রার্থনার পাশাপাশি দলের জয়ের জন্য বাজিও ধরেছিলেন চিত্রনায়িকা পপি। আফগানিস্তানকে উড়িয়ে দেয়ার পর বাজি জিতে ৫০০ টাকাও পেয়েছেন তিনি।

নিজের ফেসবুকে ৫০০ টাকার ছবি পোস্টও করেছেন তিনি। জানালেন, এভাবেই সবসময় জিতে যেতে চান। ছবির ক্যাপশনে ‘কুলি’খ্যাত এ নায়িকা মজা করে লিখেছেন, ‘বাজিতে জিতে গেছি। এভাবে জিততে চাই।’

তিনি জাগো নিউজকে বলেন, ‘ক্রিকেট খেলা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। বাংলাদেশের খেলা হলে মজা করে খেলা দেখি। গতকালও ঘরে বসে খেলা দেখছিলাম। কয়েকজন ভয় দেখাচ্ছিলো যে বাংলাদেশ হেরে যাবে। তাই তাদের সঙ্গে বাজি ধরেছিলাম। আলহামদুলিল্লাহ, টাইগাররা জিতেছে। সাকিব, মুশফিক দারুণ খেলেছে কাল।

খেলা জিতে বাজিতে জিতেছি। তাই ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি।’

তার ভক্তরা ছবির নিচে বাজি জয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো