,

শুটিংয়ে গুরুতর আহত বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদের পরপরই নতুন ছবির শুটিং শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে কাজ করছেন তিনি।

এই ছবির শুটিং আজ চলছিল রাজধানীর ইমপালস হাসপাতালে। সেখানে আজ গুরুতর আহত হন নায়িকা বুবলী।

তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘রাজধানীর ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল ছবির শুটিং। সেখানে আমার মাথায় আঘাত লাগে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমপালস হাসপাতালের জরুরি বিভাগের গেটে এমন ঘটনা ঘটে।’

দৃশ্যটি ছিল, হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এ দৃশ্য করতে গিয়ে শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান।

এরপর ব্লিডিং হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে।

বুবলীর আঘাতের সময় শুটিং সেটে ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ।

‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর