,

সারাদেশে সরকারি অফিস হবে একই ডিজাইনে, প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

নিউজ ডেস্ক।। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সমন্বিতভাবে সরকারি অফিস নির্মাণের নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন, বড়, ছোট ও মাঝারি এই তিন ভাগে ভাগ করে জেলা সদরের সরকারি অফিসগুলো বানাতে হবে। আর সব অফিস হবে একই ডিজাইনের।

মঙ্গলবারের একনেক বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত হয়, যাত্রীসেবা নিশ্চিত করতে রেলের ২১টি ইঞ্জিন আধুনিক আকারে তৈরি করা হবে।

বৈঠকে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৪১ কোটি ৫২ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৯ কোটি ৫৮ লাখ টাকা খরচ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর