,

বাংলাদেশ জমে ওঠা বিশ্বকাপে যেভাবে সেমিফাইনাল খেলবে

news-image

স্পোর্টস ডেস্ক।। জমে উঠেছে ২০১৯ বিশ্বকাপ। এখন পর্যন্ত ৬-৭টা করে প্রত্যেক দল ম্যাচ খেলার পরও সেমিফাইনালে কারা পা রাখছে তা স্পষ্ট নয়। পয়েন্ট টেবিলের সেরা চারে থেকেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড।

মঙ্গলবার পর্যন্ত আগে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। আর সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড যদি হেরে যাওয়ায় এবং পরের দুই ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) একটিতে ইংলিশরা যদি পরাজিত হয়, তাহলে তাদের পয়েন্ট হবে ৯ ম্যাচে ১০।

অন্যদিকে টাইগাররা যদি নিজেদের পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ১১। এমনটি হলে এক পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডকে হটিয়ে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশকে পরের দুই ম্যাচেই ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। এর ব্যতিক্রম হলে সেমিফাইনালের আগেই আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো বিদায় নিতে হবে টাইগারদের।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর