,

‘মসজিদের জন্য টাকা’ দেয়া লাগবে কলেজে ভর্তি হতে

news-image

নিউজ ডেস্ক।।  চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি ফি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সোমবার (২৪ জুলাই) কলেজের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা যায়, ভর্তি ফিসের হারে মুসলিমদের জন্য একরকম এবং অমুসলিমদের জন্য আরেক রকমের ফি নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

এতে একাদশে ভর্তিতে মুসলিমদের জন্য ২৭৪০ টাকা এবং অমুসলিমদের জন্য ২৫৯০ টাকার কথা উল্লেখ করা হয়। তাতে ১৫০ টাকার পার্থক্য দেখা গেছে।

একাধিক শিক্ষার্থী বাংলা’কে অভিযোগ করে বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে রেজুলেশনের বাইরে শিক্ষার্থীদের থেকে টাকা আদায় বে-আইনি। এসব কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিভাগের সাথে সংশ্লিষ্ট নয় সেসব উন্নয়নমূলক ফি দিতে তারা রাজি না। ফি দিলে মুসলিম-অমুসলিম সবার ফি এক হতে হবে। এ ধরণের ফি আদায়ের ঘটনায় সবমহলে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

এদিকে এমন ঘটনার একদিন পর আজ মঙ্গলবার (২৫জুন) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাতে বলা হয় মুসলিম এবং অমুসলিম ছাত্র-ছাত্রীদের নির্ধারিত টাকার মধ্যে ১৫০ টাকার ব্যবধান থাকায় একটা ভুল ধারণার সৃষ্টি হয়েছে। উক্ত বিষয়ে সকলকে জানানো যাচ্ছে যে, মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য নিধারিত অতিরিক্ত ১৫০ টাকা মসজিদ তহবিল বাবদ নেয়া হয়। অমুসলিম ছাত্র-ছাত্রীদের থেকে মসজিদ তহবিল ফি বাবদ কোন টাকা নেয়ার বিধান না থাকাই অমুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য মসজিদ তহবিল ফি বাবদ কোন টাকা নির্ধারণ করা হয়নি।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্তকে একাধিকবার ফোন দেয়া হলেও তার ফোন রিসিভ হয়নি। উৎস: বাংলা রিপোর্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর