সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে টুর্নামেন্ট সেরা দেখতে চান রশিদ

news-image

স্পোর্টস ডেস্ক।।  ম্যাচ শেষে টাইগার দর্শকদের দেখেই আফগানিস্তানের বেশ কয়েকজন তরুণ ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে স্লোগান দিতে লাগলেন। এরপর দুই দলের সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে সেলফিও নিলেন। ঠিক সেই সময় আফগান ক্রিকেটাররা ফিরছিলেন। লিফটের সামনে দেখা হতেই রশিদ খানের চওড়া হাসি। বলেন, ‘কি খুশি?’ পরক্ষণেই বলেন আমরা কবে বাংলাদেশে যাবো? উত্তরে আগস্ট শুনতেই মাথা ঝাকালেন। দলের আরেক ক্রিকেটার মুজিবুর রহমানও বেশ উৎসহ নিয়ে জানতে চাইলেন আগষ্টের শেষে! এবার আগ বাড়িয়ে বললেন প্রথমে টেস্ট তার পর টি-টোয়েন্টি সিরিজ তাই না? হ্যা, উত্তর শুনে ফের মাথা ঝাকালেন। বলেন, দেখা হবে বাংলাদেশে। মনে মনে হয়তো বাঘের ডেরাতে এসে বিশ্বকাপে হারের প্রতিশোধের কথা ভাবছিলেন।

গতকাল সাউদাম্পটনে সাকিব আল হাসানের কাছে উড়ে গেছে আফগানরা। ব্যাট হাতে ৫১ রান এরপর নিয়েছেন ৫ উইকেট। দেশের হয়েই নয় বিশ্বকাপের ইতিহাসে জন্ম দিয়েছেন নয়া রেকর্ডের। বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেটের মালিক এখন একমাত্র সাকিবই। তাই সাকিবের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে রশিদ কথার ঝাপি খুলে বসলেন, ‘সাকিব যেভাবে খেলছে তাতে সে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দাবিদার।’

এমন সময় লিফট চলে আসলেও উঠলেন না রশিদ খান। সতীর্থ ৫ খেলোয়াড় লিফটে উঠে গেলেও তিনি দাঁড়িয়ে কথা বলতে থাকলেন সঙ্গে তখন রহমত শাহ। এবার ঘুরে তিনি রহমত শাহকে প্রশ্ন করলেন, কি সাকিবের ম্যান অবদা টুর্নামেন্ট হওয়া উচিত তাই না! তার চোখে সাকিবকে নিয়ে স্পষ্ট শ্রদ্ধা। রহমত শাহ উত্তরে বলেন, ‘কেন না? এখন পর্যন্ত সর্বাধিক রানতো তারই। আমি বিশ্বাস করি সাকিব এবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে।’ বিশ্বকাপে আফগানদের আশা ছিল বাংলাদেশকে হারানোর। সেটি শেষ। তাই এখন তাদের মাথাতে বাংলাদেশ সফর নিয়ে চিন্তা। রশিদ বলেন, ‘আমি বাংলাদেশের সিরিজের অপেক্ষায় আছি।

কারণ সেখানে আমাদের টেস্ট খেলার সুযোগ হবে। টেস্টটাই আমার জন্য বড় পাওয়া হবে। দেখি, সুযোগ হলে এবার বিপিএলেও খেলবো।’ এবার লিফট চলে আসতেই বললেন, ‘দেখা হবে বাংলাদেশে। আশা করি তখন বড় ইন্টারভিউ নিতে পারবে।’ রশিদের বাংলাদেশে আসার আগ্রহের কারণটা স্পষ্ট হলো টেস্টের কথা উঠতেই। টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন তারা। সদ্য টেস্ট মর্যাদা পওয়াতে নিজেদের প্রমাণ করাই এখন তাদের বড় ভাবনা। বিশেষ করে তার লেগ স্পিনের জাদু তিনি টেস্টেই দেখাতে চান তা বলার অপেক্ষা রাখে না। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান