,

জানেন কী, কাবাঘর কোন পাহাড়ের পাথর দিয়ে নির্মিত?

news-image

ইসলাম ডেস্ক।। পবিত্র কাবাঘর মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল। হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ বা কাবাঘর নির্মাণ করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, একটি মেঘখণ্ড বাইতুল্লাহর স্থানে ছায়া ফেলে; হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মোতাবেক কাবাঘর নির্মাণ করেন। এ কাবা নির্মাণে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কোন কোন পাহাড়ের পাথর ব্যবহার করেছেন, তার একটি বর্ণনা তুলে হলো:

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ‌হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন:

তুরে সাইনা: যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।

তুরে যিতা। লুবনান: সিরিয়ার একটি পাহাড়। জুদি: এটি আরব উপদ্বীপের একটি পাহাড়। তুরে হিরা: হিরা মক্কার একটি পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন।

আল্লাহ তায়ালা মর্যাদাপূর্ণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়েই মুসলিম জাতির সম্মিলনকেন্দ্র তথা মুসলিম উম্মাহর কিবলা তৈরি করেন। আল্লাহ তাআলা সবাইকে এ ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর