,

স্টিফেন হকিংয়ের বিখ্যাত ১০ উক্তি

news-image

বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (৭৬) পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। মাত্র ২১ বছর বয়স থেকেই দুরারোগ্য মটর নিউরন রোগে ভুগছিলেন এ বিজ্ঞানী। কিন্তু শারীরিক অক্ষমতা তার কর্মে বাধা হয়ে থাকেনি। সেই অবস্থার মধ্যেও হকিং মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’ দেন। আইনস্টাইনের পর তাকেই বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। তিনি মারা গেছেন সত্যি, কিন্তু তার কথা এবং কর্ম সারা জীবন মানুষের মাঝে বেঁচে থাকবে।
ব্রিটিশ এই বিজ্ঞানীর বিখ্যাত ১০ উক্তি তুলে ধরেছে জিনিউজ-

১. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।

২. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।

৩. যে সমস্ত মানুষরা ভবিতব্যে বিশ্বাস করেন তাঁরাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান।

৪. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।

৫. যাঁরা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তাঁরা আসলে হেরে গিয়েছেন।

৬. আপনার শারীরিক বাধা কখনো ভাল কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।

৭. গত ৪৯ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।

৮. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনে ভালবাসা পাও কখনো থাকে ছুঁড়ে ফেল না।

৯. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।

১০. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর