,

দেহের যে ৫ অঙ্গ হাত দিয়ে স্পর্শ করা উচিত নয়

news-image

মানুষের দেহের সব অঙ্গে যখন তখন যত্রতত্র হাত দেওয়া সমীচিন নয়৷ সম্প্রতি চিকিৎসকরা জানালেন, দেহের কয়েকটি অংশ কখনই যখন তখন হাত দিয়ে স্পর্শ করা উচিত নয়৷ আমাদের আজকের এই প্রতিবেদনে সেই সব অঙ্গ সম্পর্কে রইলো বিস্তারিত-

১। মুখ- ব্রণের সমস্যা থাকলে কখনওই মুখে হাত দিয়ে ছোঁয়া উচিত নয়৷ এমনকী মুখ ধোয়ার আগেও সতর্কতা অবলম্বন করা জরুরি৷ মুখ ধোয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন৷ কারণ হাত থেকেই বেশিরভাগ সময় জীবাণু ছড়িয়ে পড়ে৷

২। চোখ- সারাদিনে বেশ কয়েকবার আমাদের চোখ চুলকায়৷ কাজের মধ্যে অজান্তেই আমরা হাত দিয়ে চোখ চুলকে নিই৷ চিকিৎসকরা বলছেন, এখান থেকে ছড়িয়ে পড়তে পারে জীবাণু৷ দেহের সবচেয়ে সেনসেটিভ অংশ চোখ৷ তাই এই অংশটিকে সাবধানে রক্ষা করা উচিত৷ বেশিরভাগ সময়ে চোখের ইনফেকশন হাত থেকেই ছড়িয়ে পড়ে৷

৩। নখের নিচের ত্বক- নখের নিচের ত্বকের চামড়া হয় খুব নরম৷ নখের নিচে সবচেয়ে বেশি নোংরা জমে৷ তাই নিয়মিত নখ পরিষ্কার করা উচিত৷ নাহলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে নিচের চামড়ায়৷

৪। কান- প্রায়শই মনের খেয়ালে আমরা কানে আঙুল ঢুকিয়ে কান পরিষ্কার করি৷ আদতে কিন্তু কান তাতে নোংরাই হয়৷ হাতে যা জীবাণু লেগে থাকে, তা সরাসরি কানে চলে যায়৷ তাই যতটা সম্ভব কান থেকে হাত দূরে রাখা উচিত৷

৫। নাক- হাত নয়, নাক পরিষ্কার করার জন্য ব্যবহার করুন স্যানেটাইজড রুমাল৷ গবেষণা বলছে যারা নাক পরিষ্কার করার জন্য হাত ব্যবহার করে, তারা রোগাক্রান্ত হয় বেশি৷ তুলনায় যারা একটু সাবধানতা অবলম্বন করে, রুমাল ব্যবহার করে, তারা অনেক বেশি সুস্থ থাকে৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর