,

জেনে নিন গলার ক্যান্সারের কিছু লক্ষণ

news-image

স্বাস্থ্য ডেস্ক।। সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি। কিন্তু গলার ক্যান্সারও হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকি সমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। তবে এ লক্ষণগুলো একেবারেই অবহেলা করা উচিত না। চলুন জেনে নেই গলার ক্যান্সারের কিছু লক্ষণ:

১) যদি আপনার এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি হয়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। গলার ক্যান্সারের প্রথম লক্ষণ হতে পারে কাশি।

২) গলার ক্যান্সারে আক্রান্ত হলে গলায় ব্যথা এবং খাবার গিলতে সমস্যা হতে পারে । এমন কোনও লক্ষণ যদি দেখেন, তাহলে অবহেলা করবেন না।

৩) ৪-৫ দিন টানা যদি কানে ব্যথা থাকলে অবহেলা করবেন না। ফেলে না রেখে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

৪) কখনও কখনও অনেক কারণেই মুখে ঘা হয়। কিন্তু সেই ঘা যদি ১৫ থেকে ২০ দিনেও না সারে, তাহলে অবশ্যই চিকিতসকের কাছে যাওয়া প্রয়োজন।

৫) বয়ঃসন্ধির কারণে ছেলেদের গলার স্বর বদলে যায়। কিংবা ঠান্ডা লাগার কারণেও আমাদের গলা কখনও কখনও ভেঙে যায়। এটা স্বাভাবিক। কিন্তু অসময়ে গলা ভেঙে গেলে, এবং তা অনেক দিন ধরে না সারলে চিন্তার কারণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর