,

রেললাইনে স্লিপারগুলো যেন নড়তে না পারে তাই বাঁশ ব্যবহার করা হয়েছিলো, জানালেন রেলমন্ত্রী (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক।। রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-মাইজগাঁও-আখাউড়া রেললাইনের ফেঞ্চুগঞ্জ উপজেলার দুটি রেলসেতুর স্লিপারে লোহার বদলে বাঁশের ফালি লাগানো হয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের প্রসঙ্গে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেললাইনের স্লিপারগুলো যেন নড়তে না পারে, সে কারণেই বাঁশ ব্যবহার করা হয়েছিলো। স্লিপারের নিচে যে কিছু নেই, সেটি চিহ্নিত করার জন্য। এগুলো রেললাইন নির্মাণের জন্য।

মঙ্গলবার আমাদের সময় ডট কমকে তিনি বলেন, রাস্তার ওপর দিয়ে বয়ে যাওয়া রেললাইনের পাশে মাটি থাকে। মাটির ওপরে পাথর থাকে। কিন্তু রেলসেতুর ওপর স্লিপারগুলোর নিচে কিছু থাকে না। ফলে যেহেতু দীর্ঘদিনের পুরনো স্লিপার, তা ট্রেন চলাচলের সময় নড়তে থাকে। ফলে লোহার রড দিয়ে একটির সঙ্গে আরেকটি জোড়া দেওয়া হয়েছিলো। কিন্তু রাতে এই লোহার রডগুলো খুলে নিয়ে যায়। সে কারণে এটি বাঁশ দিয়ে করা হয়েছে। উৎস: আমাদের সময়.কম।

https://www.youtube.com/watch?v=MsXZRqWiD8A

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর