,

সৎ মেয়েকে ধর্ষণ করলেন বাবা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সৎ বাবা নিজের বাড়িতে তার দশ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষিতা মেয়েটির মা এমন অভিযোগ তুলে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের ফৌজদারি দণ্ডবিধির ধর্ষণ বিষয়ক ৩৭৬ নম্বর ধারাতে মামলাটি (এফআইআর) দায়ের করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের একটি নারী পুলিশ স্টেশন মামলাটি আমলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে।

পুলিশ ঘটনাটি তদন্ত শুরুর পর ঘটনার শিকার ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে। গৃহকর্মী ওই মা বলেছেন, প্রথম স্বামীর তিনটি কন্যা সন্তান রয়েছে তার। ছয় বছর আগে অভিযুক্তকে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি।

পাকিস্তানে সংখ্যালঘু ওই পরিবারটি রাজধানী ইসলামাবাদের বারি ইমাম নামক এলাকার মুসলিম কলোনিতে বসবাস করে। অভিযোগকারী ওই নারীর বোনও তাদের সঙ্গে থাকেন। সেখানেই প্রথম পক্ষের মেয়েকে ধর্ষণ করেছেন তার স্বামী।

মামলার এজহার অনুযায়ী, একদিন বিকেলে অভিযোগকারী ওই মা পাশের বাড়িতে কাজ শেষ করে ঘরে ফেরেন। তিনি বাড়িতে এসে দেখেন যে, তার দশ বছর বয়সী মেয়েটি শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। তাকে জিজ্ঞেস করলে সে জানায়, তার সৎ বাবার তাকে ধর্ষণ করেছে।

মেয়ের কাছে ঘটনা শোনার পর তার মা স্থানীয় নারী পুলিশ স্টেশনে গিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ অভিযুক্ত ওই বাবাকে গ্রেফতারের পর রিমান্ড আবেদন করে। স্থানীয় একটি আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর