,

গ্রামের তিন সহশ্রাধিক মানুষ চলাচলের রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি!

news-image

হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের তিন সহশ্রাধিক মানুষ চলাচলের রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি নির্মাণে দুর্ভোগ দেখা দিয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও খুঁটিটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করায় এ রাস্তা দিয়ে টমটম-টমটম চলাচল করতে পারছে না। বার বার লিখিত এবং মৌখিকভাবে আবেদন করার পরও কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

লুকড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহির মিয়া জানান, লোকড়া মধ্যগ্রাম থেকে উত্তর হাটি পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রায় তিন সহশ্রাধিক লোকজনের চলাচল। জনগণের বাধা থাকা সত্ত্বেও প্রায় ১৫ বছর পূর্বে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির একটি খুঁটি স্থাপন করা হয়। সম্প্রতি রাস্তাটি ইট সলিং করা হলেও এটি দিয়ে কোনও যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে না। রাস্তাটি ব্যবহার করতে না পারায় কৃষকদের ধানসহ বিভিন্ন মালামাল নিয়ে প্রায় ১ কিলোমিটার দূরবর্তী রাস্তা ঘুরে বাড়ি আসতে হয়। বিপজ্জনক স্থান থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এ ব্যাপারে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে লাখাই পল্লী বিদ্যুত সমিতির এজিএম মোঃ রুকন উদ্দিন জানান, খুঁটি অপসারণের জন্য আবেদন পেয়েছি। এ বিষয়ে আমার করণীয় কিছু না থাকায় দরখাস্তটি শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে প্রেরণ করেছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর