,

রাতের আঁধারে বৃদ্ধাকে রাস্তায় ফেলে যায় সন্তানরা, বুকে তুলে নিলেন ওসি

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া খোদেজা বেগম নামে ৭৫ বছরের এক বৃদ্ধার থাকার ব্যবস্থা করে দিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।পনেরো দিন আগে নিজের ওরসজাত দুই সন্তান হাছেন আলী ও জামান ওই বৃদ্ধাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়।

খবর পেয়ে ওসি নজরুল ইসলাম মঙ্গলবার ওই মাকে উদ্ধার করে বুকে টেনে নেন এবং তার থাকার ব্যবস্থা করে দেন।আড়াইহাজার থানার স্থানীয় বিশ্বনন্দী ইউপির চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা স্থানীয় মৃত মিল্লাত আলীর স্ত্রী।

এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করেছে। পরে ওসি উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেন। এতে তার মাথা গোঁজার ঠাঁই হয়েছে।বৃদ্ধা খোদেজা বেগম দেশ রূপান্তরকে বলেন, ১৯৭১ সালে তার স্বামী মিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈতৃক সূত্রে সন্তানেরা জমির মালিক হন।

একপর্যায়ে বৃদ্ধাও তার বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। এখন ভাত-কাপড়তো দূরের কথা, সন্তানদের কাছে মাথা গোঁজার ঠাঁই মেলেনি তার।এমনকি ছেলেদের স্ত্রীরা তাকে বিভিন্ন সময় মারধরও করত। ১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়।

চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় পড়েছিলেন তিনি। ওসি নজরুল ইসলাম খবর পেয়ে নিজের উদ্যোগে তাকে উদ্ধার করেন।ওই বৃদ্ধা আরও বলেন, “আমি ওসি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন। তার কারণে আমি থাকার একটু জায়গা পাইলাম।”এ ব্যাপারে ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, “আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর