সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে ড্রাইভিং শিখলেন চিকিৎসক!

news-image

বহুকাল থেকেই এদেশের মানুষ চিকিৎসকদের দেবতুল্য ভাবেন। পরম আস্থায় চোখ বুজে মেনে নেন তাদের পরামর্শ। কিন্তু ইদানীং চিকিৎসকদের বিরুদ্ধে উঠছে গুরুতর সব অভিযোগ। দানা বাঁধছে অনাস্থা, অবিশ্বাস ও ক্ষোভ। ঠিক এই ধরণের দায়িত্ব-কান্ডজ্ঞানহীন কর্মকান্ডের কারনে অনেক চিকিৎসক চিকিৎসকদের এই পেশাটাকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন। আর এই ধরণের একজন চিকিৎসক বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুর রহমান।

মুমূর্ষ রোগীকে এ্যাম্বুলেন্সে নিয়ে বান্দরবানের আলীকদম হতে চট্টগ্রাম পর্যন্ত অনিয়ন্ত্রিত ভাবে গাড়ী চালানো এবং সরকারী এ্যাম্বুলেন্সকে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুর রহমান, এমন অভিযোগ স্থানীয়দের।

গত শনিবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যান আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি। শ্বাসকষ্ট অতিরিক্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে তার স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালকের আসনে বসেন ডা. শহিদুর রহমান। অ্যাম্বুলেন্সের চালক থাকা সত্ত্বেও ওই মুমূর্ষু রোগী ও রোগীর সঙ্গে থাকা লোকজনকে ঝুঁকির মুখে রেখেই ড্রাইভিং শিখতে নিজেই গাড়ি চালান ওই চিকিৎসক। পরে অনিয়ন্ত্রিত ও অদক্ষ গাড়ি চালানোর প্রতিবাদ করে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে না নিয়ে পটিয়ায় নেমে যান তার স্বজনরা।

রোগীর মেয়ে রেহেনা বেগম বলেন, বাবার শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে রোববার দুপুর ২টায় আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রওনা দিই। কিন্তু দুঃখের বিষয় হলো আলীকদম থেকে অ্যাম্বুলেন্স চালান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুর রহমান নিজেই। যাওয়ার পথে একাধিকবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি পাশের সিটে বসে থাকা ড্রাইভারকে চালাতে দেননি এবং আলীকদম থেকে পটিয়ার শান্তির হাট পর্যন্ত পুরোটা পথ তিনি নিজেই গাড়ি চালান। পরে প্রায় সন্ধ্যা ৬টার দিকে আমরা শান্তির হাট পৌঁছাই।

তিনি আরও বলেন, আমাদের চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু ডাক্তারের গাড়ি চালানো দেখে আর বাবার শরীরের কষ্ট সহ্য করতে না পেরে দ্রুত শান্তিরহাটে পরিচিত এক ডাক্তারের শরণাপন্ন হই।

রোগীর আরেক স্বজন মো. পারভেজ বলেন, রোগীকে নিয়ে ডা. শহিদুর রহমান অ্যাম্বুলেন্স চালানো অবস্থায় বার বার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। এছাড়াও গাড়ি চালানোর সময় খানাখন্দ ও স্পিডব্রেকার কোনো কিছুই মানেননি তিনি। বেশ কয়েকবার দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় বারবার গাড়ি চালককে চালাতে দেয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগাল করে চুপ থাকার নির্দেশ দেন ডা. শহিদুর রহমান।

তিনি আরও বলেন, ডাক্তারের গাড়ি চালানোর এতই ইচ্ছে থাকলে তিনি নিজে কিনে বা ভাড়া করে চালাবেন। কিন্তু একজন মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর চেয়ে তার গাড়ি চালানো মোটেই কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ নয়।

অভিযুক্ত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শহিদুর রহমান বলেন, অ্যাম্বুলেন্স আমি চালাব, নাকি আর কেউ চালাবে সেটি আমি বুঝবো। আমার ইচ্ছে হয়েছে অ্যাম্বুলেন্স চালিয়েছি।এরপর তিনি ফোন কল কেটে দেন। অনেকবার যোগাযোগের চেষ্টা করেও আর কথা বলা সম্ভব হয়নি।বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ প্রু বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি শুনে সাবধান করে দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমি ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু