,

গ্যালারিতে বসে প্রথম ছেলের বিশ্বরেকর্ড উপভোগ করলেন বাবা-মা

news-image

স্পোর্টস ডেস্কঃ প্রায় প্রতিটি ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলেছেন বিশ্ব বিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের খেলা দেখতে কখনো স্টেডিয়ামে যান না সাকিবের বাবা মা।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩টি সফল বছরে সাকিবের সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি আর বল হাতেও সমান তালে বিপক্ষ শক্তির ভিত ভেঙে দৃশ্যের কিছুই সরাসরি দেখেননি তারা। পরে হাইলাইটস দেখে নিয়েছেন। তবে এবার ছেলের এমন সব পারফরম্যান্স, সাফল্য সরাসরি দেখলেন গর্বিত বাবা-মা।

দেখলেন বিশ্বকাপে ছেলের বিশ্বসেরা রেকর্ড। গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে সাকিবের অসামান্য পারফরম্যান্সকে উপভোগ করলেন তারা। এদিন সাকিব ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি, বল হাতে ৫ উইকেট নিয়েছেন। হয়েছেন ম্যাচ সেরা। এ যেন বাবা-মাকে সামনে রেখে নিজেকে পুরোপুরি উজাড় করে দিলেন সাকিব।

দেশ ও দেশের বাইরে সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে অউব্রিকে অনেকবার দেখা গেলেও সাকিবের বাবা খন্দকার মসরুর রেজা কিংবা মা শিরিন আক্তারকে এর আগে কখনোই দেখা যায়নি মাঠে। বিভিন্ন ব্যস্ততার কারণেই মাঠে যাওয়া হয়নি তাদের। তবে গত ১৫ জুন সাকিবের বাবা জানিয়েছিলেন, বিশ্বকাপে ছেলের খেলা মাঠে বসে উপভোগ করতে ইংল্যান্ড যাচ্ছেন তিনি। সঙ্গে সহধর্মিণী শিরিন আক্তারকেও নেবেন।

সে উদ্দেশ্য পূরণে গত ১৮ জুন ঢাকা ছেড়ে যান খন্দকার মসরুর রেজা এবং শিরিন আক্তার। ১৯ জুন ইংল্যান্ডের মাটিতে পার রাখেন তারা। যে কারণে ১৭ জনু টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয় মাঠে গিয়ে দেখা হয়নি তাদের। তবে পরবর্তী দিনে (২০ জুন) নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে বসে ছেলের বিশ্বকাপের খেলা দেখার কথা ছিল তাদের। ভ্রমণ ক্লান্তি থাকায় সে ম্যাচে মাঠে যাওয়া হয়নি তাদের।

অবশেষে গতকাল সাউদাম্পটনে রোজ বোল স্টেডিয়ামেই প্রথম সাকিবের খেলা দেখতে হাজির হন মসরুর রেজা এবং শিরিন আক্তার। আর এদিন গর্ভধারিণীর মুখে হাসি ফোটালেন বিশ্বসেরা অলরাউন্ডার। যে স্নায়ুচাপ আর হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কারণে সরাসরিতো দূরের কথা টিভি সেটের সামনেই বসতেন না তারা, সে কথা যেন মাথায় ছিল সাকিবের।

ব্যাট হাতে হাফসেঞ্চুরির ঝকঝকে ইনিংস আর বল হাতে প্রথম ওভার থেকেই রান কম দিয়ে আফগানদের উইকেট টপাটপ গিলে খেয়েছেন সাকিব। এমন পারফরম্যান্সে বাবা-মা যে মোটেই স্নায়ুচাপে ভোগেননি তা বলাই যায়।

অনেকেই বলছেন, গতকাল ১৬ কোটি বাংলাদেশির মুখে হাসি ফোটানোর পাশাপাশি গ্যালারিতে বসে থাকা মা-বাবাকেও খোশ মেজাজে রেখেছিলেন সাকিব। গ্যালারিতে বসে থাকা বাবা-মা হয়তো বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছেন সাকিবকে। তাই আফগানদের বিপক্ষে বিশ্বরেকর্ডে মেতেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর