মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় হনুমান বলেও বাঁচতে না পারা মুসলিম যুবককে চিকিৎসা দেয়নি পুলিশও

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ড রাজ্যে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের বেধড়ক মারপিটে তাবরিজ আনসারি নামের এক মুসলিম যুবকের প্রাণ হারানোর ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সপ্তাহের ভয়াবহ ওই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মোটরসাইকেল চুরির অভিযোগ এনে তাবরিজ আনসারিকে বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে নিষ্ঠুরভাবে মারপিট করা হয়। এ সময় হিন্দুত্ববাদীদের স্লোগান ‘জয় শ্রী রাম’, ‘জয় হনুমান’ বলতে বাধ্য করা হয় তাকে। কিন্তু তারপরও মারধর থেকে রেহাই পাননি তাবরিজ।

মারধরে অবচেতন হয়ে পড়ায় তাকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশি জিম্মায় চারদিন থাকার পর মারা যান তাবরিজ। এ ঘটনায় বুধবারের মধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের ও মুখ্য সচিবের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ তদন্ত দলকে নির্দেশ দেয়া হয়েছে।

নিহত তাবরিজের এক আত্মীয় বলেন, ঘটনার দিন তাবরিজ আনসারি তার বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করার পর জামশেদপুর থেকে সারাইকেলা-খারসাওয়ান কারসোভা এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে তাদের ওপর অতর্কিত হামলা হয়।

আনসারি স্ত্রী শাহিস্তা পারভিন বলেন, ‘মুসলিম হওয়ার কারণে আমার স্বামীকে নির্মমভাবে পেটানো হয়। আমার আর কেউ নেই, শ্বশুর-শ্বাশুড়িও নেই। আমার স্বামীই ছিল একমাত্র সম্বল। আমি ন্যায় বিচার চাই।’

পুলিশের কাছে অনুরোধ জানানো সত্ত্বেও তার ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছে তাবরিজ আনসারির পরিবারের সদস্যরা। এমনকি পুলিশি জিম্মায় থাকার সময় তার সঙ্গে পরিবারের স্বজনদের দেখা করতে দেয়া হয়নি। হাসপাতালে নেয়ার অনেক আগেই মারা যান তিনি। চিকিৎসক এবং পুলিশ-সহ সংশ্লিষ্ট সব অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তাবরিজের স্বজনরা।

সারাইকেলা-খারসাওয়ানের পুলিশ সুপার কার্তিক এস বলেন, ‘আমরা সবদিক মাথায় রেখে তদন্ত করছি। তার পরিবারের সদস্যরা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এর ভিত্তিতে আমরা ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে পাপ্পু মন্ডল নামে একজন রয়েছেন।

এদিকে, গণপিটুনিতে নিহত তাবরিজের পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার স্ত্রীকে সরকারি একটি চাকরি দেয়ার দাবি জানিয়েছে রাজ্যের বিরোধীদল কংগ্রেস। ভারতে চলতি বছরে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের আক্রমণে অন্তত ১১ জন মুসলিমের প্রাণহানি ঘটেছে। সূত্র : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক